
পেনশন ভ্যালিডেশন আইন-২০২৫ প্রত্যাহার, পুরনো পেনশন ব্যবস্থা পুনর্বহাল, পেনশন পুনর্বিন্যাসসহ ১১ দফা দাবিতে দেশজুড়ে তিন দিনের ধর্না-বিক্ষোভের ডাক দিয়েছে ফোরাম অব সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের কর্মসূচি অনুযায়ী ১৭, ১৮ ও ১৯ সেপ্টেম্বর দেশের বিভিন্ন রাজ্যের রাজধানী শহরে এই ধর্না অনুষ্ঠিত হবে।ফোরামের দাবিগুলির মধ্যে রয়েছে পেনশন ভ্যালিডেশন আইন-২০২৫ প্রত্যাহার, পুরনো পেনশন ব্যবস্থা চালু এবং বিদ্যমান পেনশনভোগীদের পেনশন পুনর্বিন্যাসসহ একাধিক বিষয়। সংগঠনটি জানিয়েছে, দাবিগুলি নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে।ত্রিপুরাতেও এই কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর আগরতলার সার্কিট হাউস সংলগ্ন রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার সামনে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ধর্না-বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।