

Sep 18, 2026
তৃষ্ণা অভয়ারণ্যের রাজনগর জলাপাথর এলাকায় বিশালাকার অজগর উদ্ধারে চাঞ্চল্য ছড়ায়। সকালে ধানের জমিতে সার দিতে গিয়ে অজগরটি দেখতে পান স্থানীয় বাসিন্দা বিক্রম দাস। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তৈরি হয় আতঙ্ক ও কৌতূহল।খবর পেয়ে রাজনগর ফরেস্ট রেঞ্জের অফিসার সুকান্ত সরকারের নেতৃত্বে বনকর্মীদের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। দক্ষতার সঙ্গে অজগরটিকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করেন বনকর্মীরা। পরে উদ্ধার হওয়া অজগরটিকে বাইসন জাতীয় উদ্যানে নিরাপদে ছেড়ে দেওয়া হয়। বনদপ্তরের দ্রুত তৎপরতায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।