
একাদশ শ্রেণির ছাত্র আরমান হোসেনের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। পরিবারের অভিযোগ, স্কুলে মোবাইল নিয়ে যাওয়াকে কেন্দ্র করে শিক্ষক সুজিত সূত্রধরের বকাঝকা ও অপমানের পর মানসিকভাবে ভেঙে পড়েছিল আরমান।পরিবারের দাবি, ঘটনায় আরমানের মাকে স্কুলে ডেকে এনে তাঁর সামনেই ছেলেকে অপমান করা হয়। এমনকি তাঁকে স্কুল থেকে বহিষ্কারের কথাও বলা হয় বলে অভিযোগ। এরপরই আরমান বিষপান করে বলে দাবি পরিবারের।দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার জিবি হাসপাতালে মৃত্যু হয় আরমানের। পরে তাঁর মরদেহ চারিপাড়ার বাড়িতে নিয়ে আসা হয়।ঘটনার জন্য স্কুল কর্তৃপক্ষ এবং অভিযুক্ত শিক্ষককে দায়ী করছেন আরমানের অসহায় মা-বাবা। তাঁদের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।তবে পরিবার যে অভিযোগ তুলেছে, তা তদন্তের মাধ্যমে কতটা সত্য, সেটিই এখন গুরুত্বপূর্ণ। ঘটনার পূর্ণাঙ্গ কারণ খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।