

Sep 18, 2026
মহান সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে উজ্জয়ন্ত প্রাসাদের সামনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে শরৎ সংস্কৃতি পরিষদ। অনুষ্ঠানে সাহিত্যিকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি তাঁর সাহিত্য ও মানবতাবাদী চিন্তাধারা নিয়ে আলোচনা করা হয়। শরৎচন্দ্রের সৃষ্টির মধ্য দিয়ে সমাজ ও মানবজীবনের যে প্রতিচ্ছবি উঠে এসেছে, সেই অবদানও স্মরণ করেন উপস্থিতরা।