
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবার ২৫ বছর পূর্তি উপলক্ষে ত্রিপুরায় শুরু হয়েছে মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’। ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত চলবে এই কর্মসূচি।এই কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার খোয়াইয়ে দিনভর একাধিক সামাজিক ও সেবামূলক কর্মসূচিতে অংশ নেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া।দুপুরে খোয়াই জেলা সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে জেলা কার্যালয়ে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত হন তিনি। রক্তদাতাদের সঙ্গে কথা বলে তাঁদের উৎসাহিত করেন বিধানসভার অধ্যক্ষ। মানবসেবায় স্বেচ্ছায় রক্তদানের গুরুত্বও তুলে ধরা হয় কর্মসূচিতে।এই শিবিরে মোট ২০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়, সমাজসেবী সমীর কুমার দাস, খোয়াই পৌর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা, অতিরিক্ত জেলাশাসক অভেনানন্দ বৈদ্য-সহ প্রশাসনের আধিকারিক ও জনপ্রতিনিধিরা।