ত্রিপুরা
img

দ্বিতীয় ব্যাটেলিয়ন টিএসআর ক্যাম্পে অস্ত্র পূজা !

বিশ্বকর্মা পূজার আবহে আর কে নগরের দ্বিতীয় ব্যাটেলিয়ন টিএসআর ক্যাম্পে পালিত হল বিশেষ অস্ত্রপূজা। প্রতি বছরের মতো এবারও বিশ্বকর্মা পূজার পাশাপাশি জওয়ানদের ব্যবহৃত অস্ত্রশস্ত্র নিয়ে অনুষ্ঠিত হয় এই বিশেষ আচার। দায়িত্ব পালনে প্রতিনিয়ত অস্ত্র সঙ্গে রাখা টিএসআর জওয়ানদের কাছে এই পূজার রয়েছে আলাদা গুরুত্ব। ক্যাম্প চত্বরে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে অস্ত্রপূজা সম্পন্ন হয়। বিশ্বকর্মা পূজার সঙ্গে নিরাপত্তা বাহিনীর এই বিশেষ ঐতিহ্য ঘিরে তৈরি হয় উৎসবের আবহ।