ত্রিপুরা
img

চন্দ্রপুর আইএসবিটিতে বিশ্বকর্মা পূজায় উৎসবের আমেজ

বিশ্বকর্মা পূজাকে ঘিরে উৎসবের আমেজ চন্দ্রপুর আইএসবিটিতে। বাস ও জীপ চালকদের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও আনন্দ-উৎসাহের সঙ্গে আয়োজন করা হয়েছে বিশ্বকর্মা পূজার। পূজা মণ্ডপে চালক ভাইদের পাশাপাশি উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সদস্যরাও। ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের পরিবেশে মেতে ওঠেন সকলে। পাশাপাশি রাজ্যবাসীকে এই পূজা মণ্ডপে এসে উৎসবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন পূজা কমিটির কার্যকর্তারা।