

Sep 18, 2026
শুক্রবার তিন বাংলাদেশি মহিলা এবং এক ভারতীয় টাউটকে আটক করেছে এয়ারপোর্ট থানার পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই চারজনকে আটক করা হয় বলে জানা গেছে। আটক তিন বাংলাদেশি মহিলা কীভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং তাঁদের সঙ্গে আটক ভারতীয় টাউটের কী যোগসূত্র রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। পুরো ঘটনায় তদন্ত শুরু হয়েছে।