ত্রিপুরা
img

২২ সেপ্টেম্বর উদ্বোধন হাওড়া রিভার ফ্রন্ট প্রকল্পের

দীর্ঘ প্রতীক্ষার অবসান। আগামী ২২ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার হাত ধরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে চলেছে আগরতলার হাওড়া নদীর তীরে গড়ে ওঠা রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রকল্প।স্টিল ব্রিজ থেকে দশমীঘাট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার নদীতীরজুড়ে তৈরি হয়েছে সৌন্দর্যায়ন ও নাগরিক পরিকাঠামো। হাঁটাচলা, বিনোদন, শরীরচর্চা এবং পর্যটনের জন্যও একাধিক সুযোগ রাখা হয়েছে প্রকল্পে। প্রকল্পটি আগরতলা স্মার্ট সিটি উদ্যোগের আওতায় বাস্তবায়িত হয়েছে।বর্তমানে উদ্বোধনের প্রস্তুতি প্রায় শেষ। শুক্রবার প্রকল্প এলাকা ঘুরে দেখে যাবতীয় প্রস্তুতি ও কাজের অগ্রগতি খতিয়ে দেখেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।