ত্রিপুরা
img

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, বাজারে চরম প্রস্তুতি।

আগামীকাল বিশ্বকর্মা পূজা। আর পূজার আগে বাজারে বেড়েছে বিশ্বকর্মা প্রতিমা ও পুজোর সামগ্রীর আনাগোনা। ব্যবসায়ীদের দাবি, বাজারে প্রতিমার যোগান ভালো থাকলেও এবার তুলনামূলকভাবে চাহিদা কম।বিভিন্ন বাজারে বিশ্বকর্মা প্রতিমা নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। তবে প্রত্যাশা অনুযায়ী ক্রেতার ভিড় দেখা যাচ্ছে না বলে জানাচ্ছেন বিক্রেতারা।অন্যদিকে, বাজারে প্রতিমার দাম নিয়ে অভিযোগ তুলেছেন ক্রেতাদের একাংশ। তাঁদের দাবি, অন্যান্য বছরের তুলনায় এবার প্রতিমার দাম অনেকটাই বেশি।বিশ্বকর্মা পূজাকে সামনে রেখে শেষ মুহূর্তে বিক্রি কতটা বাড়ে, এখন সেদিকেই তাকিয়ে ব্যবসায়ীরা। পাশাপাশি দামের কারণে ক্রেতাদের মধ্যে কতটা প্রভাব পড়ে, সেটিও নজরে রয়েছে।