ত্রিপুরা
img

লেম্বুছড়া ফাঁড়ির অভিযানে ২৫ হাজার টাকার বিলাতি মদ উদ্ধার , গ্রেপ্তার এক

গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে বিলাতি মদসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে লেম্বুছড়া ফাঁড়ির পুলিশ।বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টা নাগাদ লেম্বুছড়া ফাঁড়ির ওসি রঞ্জন বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল নেপালী বস্তি এলাকায় অভিযান চালায়।অভিযানে এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের অবৈধ বিলাতি মদ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য ২৫ হাজার টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে।ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিশাল প্রধান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া মদ বাজেয়াপ্ত করার পাশাপাশি পুরো ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। একইসঙ্গে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।