ত্রিপুরা
img

অভয়নগরের চাইল্ড হোমে শিশুদের সঙ্গে মুখ্যমন্ত্রীর আন্তরিক সময়

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে আজ অভয়নগরের একটি চাইল্ড হোম পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। চাইল্ড হোমে গিয়ে শিশুদের সঙ্গে কথা বলেন এবং তাদের সঙ্গে সময় কাটান তিনি। পরে শিশুদের সঙ্গে একসঙ্গে মধ্যাহ্নভোজেও অংশ নেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শিশুদের সঙ্গে এই সময় কাটানোর মাধ্যমে তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন তিনি।