ত্রিপুরা
img

মনসা প্রতিমা নিরঞ্জনে গিয়ে গাড়ি উল্টে আহত পাঁচ

পুজোর আনন্দের মধ্যেই আচমকা বিপর্যয়। মনসা দেবীর প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে যাওয়ার পথে খোয়াই বাঁধের পাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল প্রতিমাবাহী গাড়ি। দুর্ঘটনায় আহত হয়েছেন পাঁচজন, যাদের মধ্যে রয়েছে দুই শিশু।খোয়াই দুর্গানগর এলাকার বিপ্লব রায় ওরফে বান্টির বাড়িতে মনসা দেবী ও বাবা লোকনাথের পূজা অনুষ্ঠিত হয়। পূজা শেষে পরিবারের সদস্য ও পরিজনরা প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে গাড়িতে রওনা দেন।বাঁধের পাড় এলাকায় পৌঁছতেই হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে উল্টে যায় প্রতিমাসহ গাড়িটি। দুর্ঘটনায় গাড়িতে থাকা পাঁচজন আহত হন।
পরে আহতদের দ্রুত খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে দুই শিশু থাকায় ঘটনাকে ঘিরে উদ্বেগ ছড়িয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।