ত্রিপুরা
img

কামেশ্বরে বাইক-স্কুটির মুখোমুখি সংঘর্ষ, নিহত এক

মঙ্গলবার রাত প্রায় ১টা নাগাদ কামেশ্বর বাজার সংলগ্ন এলাকায় একটি বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই চালকই গুরুতর আহত হন।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা আহতদের উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক ৪৬ বছরের মিলন সিনাকে মৃত বলে ঘোষণা করেন।মৃত মিলন সিনার বাড়ি ধর্মনগরের রাজবাড়ী মণ্ডপ পাড়া এলাকায়। তিনি পেশায় তবলা ও গানের শিক্ষক ছিলেন বলে জানা গেছে। অন্যদিকে, বাইক চালক ২৩ বছরের জেমস সালাম গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বহিরাজ্যে নিয়ে যাওয়া হয়েছে।ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। দুর্ঘটনাটি কীভাবে ঘটল, তার কারণ খতিয়ে দেখছে পুলিশ।