ত্রিপুরা
img

১৫ বছর পর কবর খুঁড়ে শিক্ষকের ডিএনএ পরীক্ষা!

২০১১ সালে ত্রিপুরার আগরতলা থেকে আশিস সোম নামে এক শিক্ষক অপহৃত হন বলে জানা গেছে। ঘটনার কয়েকদিন পর অসমের শ্রীভূমি জেলার শানবিল এলাকায় একটি অজ্ঞাতপরিচয় মৃতদেহ উদ্ধার হয়।তখন মৃতদেহটির পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। দীর্ঘ ১৫ বছর পর পুরনো সেই ঘটনায় ফের তদন্তের গতি বাড়ছে।তদন্তের অংশ হিসেবে শ্রীভূমির একটি কবরস্থান থেকে তিনটি অজ্ঞাতপরিচয় মৃতদেহ উত্তোলন করা হবে। ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করবে গুয়াহাটির এফএসএল দল।উত্তোলন করা দেহগুলোর নমুনা পরীক্ষার পর আশিস সোমের পরিবারের সদস্যদের ডিএনএর সঙ্গে মিলিয়ে দেখা হবে বলে জানা গেছে। এর মাধ্যমেই দীর্ঘদিনের রহস্যের কোনও সূত্র মেলে কি না, এখন সেদিকেই নজর তদন্তকারীদের।