

Sep 16, 2026
আগামী ১০ অক্টোবর আগরতলা এগিয়ে চলো সংঘের উদ্যোগে আয়োজন করা হয়েছে অল ইন্ডিয়া ওপেন হাফ ম্যারাথন। প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা বিভাগে নির্ধারিত নিয়ম অনুযায়ী পুরস্কার দেওয়া হবে। প্রথম পুরস্কার ১৫ হাজার টাকা, দ্বিতীয় ১২ হাজার এবং তৃতীয় পুরস্কার ১০ হাজার টাকা।এছাড়াও চতুর্থ পুরস্কার ৮ হাজার, পঞ্চম ৭ হাজার, ষষ্ঠ ৬ হাজার, সপ্তম ৫ হাজার, অষ্টম ৪ হাজার, নবম ৩ হাজার এবং দশম পুরস্কার হিসেবে ২ হাজার টাকা দেওয়া হবে।দুর্গাপূজার প্রাক্কালে এই আয়োজনকে ঘিরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের দৌড়বিদদের অংশগ্রহণের মধ্য দিয়ে ম্যারাথনটি জমজমাট হয়ে উঠবে বলে আয়োজকদের আশা।