ত্রিপুরা
img

ধর্মনগর জেলা হাসপাতালে ফের বিদ্যুৎ বিভ্রাট ! জরুরী পরিষেবা নিয়ে উঠেছে প্রশ্ন

উত্তর ত্রিপুরার গুরুত্বপূর্ণ চিকিৎসাকেন্দ্র ধর্মনগর জেলা হাসপাতালে মঙ্গলবার গভীর রাতে দীর্ঘ সময় বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ ওঠে। এরপর বুধবার দিনের বেলাতেও প্রায় ১৫ থেকে ২০ মিনিট বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল বলে দাবি রোগীর পরিজনদের।পরপর বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় হাসপাতালের জরুরি পরিষেবা নিয়ে প্রশ্ন তুলেছেন রোগীর পরিবারের সদস্যরা। তাঁদের অভিযোগ, ইমার্জেন্সি বিভাগে বিদ্যুৎ চলে গেলে বিভিন্ন বৈদ্যুতিক চিকিৎসা সরঞ্জাম সচল রাখা এবং জরুরি পরিষেবা স্বাভাবিক রাখা নিয়ে উদ্বেগ তৈরি হয়।বিদ্যুৎ বিভ্রাটের সময় জেনারেটর বা বিকল্প ব্যবস্থা কত দ্রুত চালু হচ্ছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে। মঙ্গলবার রাতের পর বুধবার ফের বিদ্যুৎ চলে যাওয়ায় হাসপাতালের ব্যাকআপ ব্যবস্থার কার্যকারিতা নিয়েও আলোচনা শুরু হয়েছে।তবে বারবার বিদ্যুৎ বিভ্রাটের কারণ এবং হাসপাতালের বিকল্প বিদ্যুৎ ব্যবস্থার বর্তমান পরিস্থিতি নিয়ে কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনও জানা যায়নি। দ্রুত সমস্যার স্থায়ী সমাধান করে জরুরি পরিষেবায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করার দাবি জানিয়েছেন রোগীর পরিজনরা