
বুধবার উত্তর জেলার জেলাশাসক চাঁদনী চন্দ্রার সঙ্গে সাক্ষাৎ করে দাবিপত্র তুলে দেন সংগঠনের প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সভাপতি সঙ্কর বর্মা, সহ-সম্পাদক দেবাশীষ বর্মন-সহ অন্যান্য সদস্যরা।সংগঠনের দাবি, সরকারি খাস জমিতে দীর্ঘদিন ধরে বসবাসকারী হরিজন সম্প্রদায়ের পরিবারগুলিকে বসবাসের স্বীকৃতি ও স্থায়ী বন্দোবস্তের জন্য উপযুক্ত জমির ব্যবস্থা করতে হবে।পাশাপাশি ছাত্রছাত্রীদের শিক্ষায় আর্থিক সহায়তা ও স্টাইপেন্ড, আর্থ-সামাজিক উন্নয়ন এবং সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিও জানানো হয়।জেলাশাসক সংগঠনের প্রতিনিধিদের কাছ থেকে দাবিপত্র গ্রহণ করেন। দাবিগুলি গুরুত্ব সহকারে বিবেচনার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংগঠনের নেতৃত্ব।