

Sep 15, 2026
জিবি হাসপাতালের ভেতরে মোবাইল চুরির অভিযোগে এক যুবতীসহ দুইজনকে আটক করা হয়েছে। ঘটনাকে ঘিরে রোগী ও তাঁদের পরিবারের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।জানা গেছে, সোমবার গভীর রাতে জিবি হাসপাতালের ভেতরে মোবাইল চুরি করতে গিয়ে এক যুবতীকে হাতেনাতে আটক করেন বেসরকারি নিরাপত্তারক্ষীরা। একই ঘটনায় তাঁর এক সঙ্গীকেও আটক করা হয়।পরে আটক দুজনকে জিবি পুলিশ ফাঁড়ির হাতে তুলে দেন নিরাপত্তারক্ষীরা। ঘটনায় আটক যুবতী নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন বলে অভিযোগ উঠেছে।হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানে চুরির ঘটনায় রোগী ও পরিজনদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।