ত্রিপুরা
img

চুরির ও ড্রাগস কারবারের অভিযোগে আটক চার যুবক

চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি কুকি কলোনি। মঙ্গলবার সকালে এলাকাবাসীর হাতে আটক হয় চার যুবক। তাঁদের কাছ থেকে ড্রাগসের কৌটা উদ্ধারের দাবি উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় চুরি ও নেশা সংক্রান্ত কার্যকলাপ নিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এদিন ড্রাগস কারবারে জড়িত থাকার অভিযোগে প্রথমে দুই যুবককে আটক করেন এলাকাবাসীরা।পরে তাঁদের জিজ্ঞাসাবাদে স্থানীয় কালু ও তাঁর ভাইয়ের নাম উঠে আসে বলে দাবি এলাকাবাসীদের। এরপর কালু ও তাঁর ভাইকেও আটক করা হয়। এভাবে মোট চার যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়লে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চার যুবককে নিজেদের হেফাজতে নেয়। উদ্ধার হওয়া ড্রাগসের কৌটা এবং তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।তবে আটক যুবকদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা, উদ্ধার হওয়া সামগ্রীর প্রকৃতি এবং কথিত ড্রাগস কারবারের সঙ্গে তাঁদের প্রকৃত যোগসূত্র রয়েছে কি না, তা এখনও তদন্তসাপেক্ষ। পুলিশের তদন্তের পরই গোটা ঘটনার প্রকৃত ছবি স্পষ্ট হবে।