ত্রিপুরা
img

জোলাইবাড়ীতে সার্বজনীন গণেশ পূজার শুভ সূচনা

অন্যান্য বছরের মতো এবারও জোলাইবাড়ী যুব সংঘের উদ্যোগে আয়োজন করা হয়েছে সার্বজনীন গণেশ পূজা। সোমবার সন্ধ্যায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পূজার শুভ সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোলাইবাড়ীর বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস, যুব মোর্চার প্রদেশ সভাপতি অরিন্দম দেব, দক্ষিণ জেলা যুব মোর্চার সভাপতি সুদীপ গোপ, জোলাইবাড়ী মণ্ডল সভাপতি সুজিত দত্ত, দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, জেলা পরিষদের সদস্য সুমন দেবনাথ এবং জোলাইবাড়ী যুব সংঘের সভাপতি তথা ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত-সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পূজা কমিটির সভাপতি তাপস দত্ত পূজাকে সফল করতে যারা দিনরাত পরিশ্রম করেছেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাঁদের ধন্যবাদ জানান।