

Sep 14, 2026
গণেশ চতুর্থী উপলক্ষে ১৩ নম্বর প্রতাপগড় যুব মোর্চা মণ্ডলের উদ্যোগে আয়োজন করা হয়েছে গণেশ পূজার। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিপ্লব কুমার দেব।পূজার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিপ্লব কুমার দেব। তাঁকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যেও উৎসাহ লক্ষ্য করা যায়। গণেশ পূজাকে কেন্দ্র করে প্রতাপগড় এলাকায় তৈরি হয় উৎসবের আবহ।