ত্রিপুরা
img

লালমাটিয়ায় সন্দেহভাজন তিন চোর আটক।

চুরির ঘটনায় তৎপর মহারাজগঞ্জ বাজার ফাঁড়ির পুলিশ। লালমাটিয়া এলাকার একটি বিপণি বিতান থেকে সন্দেহভাজন তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের কাছ থেকে চুরি যাওয়া ৫৬ হাজার টাকার মধ্যে ১০ হাজার টাকা উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন মহারাজগঞ্জ বাজার ফাঁড়ির ওসি দীপঙ্কর দেবনাথ।আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করে চুরির ঘটনার সঙ্গে তাঁদের যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।