ত্রিপুরা
img

পূর্ব চানমারিতে বাড়িতে চোরের হানা, আতঙ্ক এলাকায়

আগরতলার পূর্ব চানমারিতে নিবু রানি দেবনাথের বাড়িতে চুরির অভিযোগে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় মহিলাদের অভিযোগ, বারবার চুরির ঘটনায় নিরাপত্তাহীনতায় নিজেরাই রাত জেগে পাহারা দিতে বাধ্য হচ্ছেন তাঁরা। এলাকায় পুলিশি টহল ও নজরদারি বাড়ানোর দাবি উঠেছে। ঘটনার তদন্ত করছে এনসিসি থানার পুলিশ। শুনুন, কী বলছেন এলাকার মহিলারা।