

Sep 14, 2026
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে সামনে রেখে রাজ্যে সেবামূলক কর্মসূচির প্রস্তুতি শুরু। এ নিয়ে মহাকরণে সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। উপস্থিত ছিলেন মুখ্যসচিব অভিষেক সিং।মুখ্যমন্ত্রী জানান, ১৭ সেপ্টেম্বর থেকে প্রধানমন্ত্রীর জন্মদিনকে সামনে রেখে সেবা পক্ষ পালন করা হবে। সেবা, সুশাসন ও জনকল্যাণকে গুরুত্ব দিয়ে নেওয়া হবে বিভিন্ন কর্মসূচি।এবারের আয়োজনের বিশেষ গুরুত্বের কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, আগামী ৭ অক্টোবর নরেন্দ্র মোদীর জনসেবার ২৫ বছর পূর্ণ হবে। এই উপলক্ষে রাজ্যে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি নেওয়ার প্রস্তুতি চলছে।