

Sep 13, 2026
সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে বড়জলা আপনাঘর বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের পাশে দাঁড়াল সেকেরকোটের স্বপ্ননীড় রিয়েলেটরস। রবিবার বৃদ্ধাশ্রমে গিয়ে আবাসিকদের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন সংস্থার কর্মকর্তারা।সংস্থার কর্মকর্তারা জানান, অনেক প্রবীণ মা জীবনের শেষ সময়ে পরিবারের কাছ থেকে প্রয়োজনীয় যত্ন ও সহযোগিতা না পেয়ে বৃদ্ধাশ্রমে আশ্রয় নিতে বাধ্য হন। তাঁদের মুখে হাসি ফোটানো এবং ভালোবাসা ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।আগামী দিনেও এ ধরনের মানবিক ও সামাজিক কর্মসূচি অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন সংস্থার কর্মকর্তারা।