
জিবি হাসপাতালে কী অবস্থা! মোবাইল চুরির অভিযোগে এক ব্যক্তিকে ধরে হাসপাতালে নিয়ে আসার পর বাথরুমের ফলস সিলিং ভেঙে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে।জানা গেছে, মোবাইল চুরির অভিযোগে ওই ব্যক্তিকে সাধারণ মানুষ ধরে হাসপাতালে নিয়ে আসেন। এরপর তাঁকে হাসপাতাল চত্বরে রাখা হয় বলে জানা গেছে।অভিযোগ, সুযোগ বুঝে বাথরুমে ঢুকে ফলস সিলিং ভেঙে সেখান দিয়ে বেরিয়ে পালিয়ে যায় ওই ব্যক্তি। ঘটনাটি জানাজানি হতেই হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।ঘটনার পর অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। কীভাবে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে থেকেও সে পালিয়ে গেল, তা নিয়েও উঠছে প্রশ্ন। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।