

Sep 13, 2026
আগরতলার বনকুমারি এলাকায় হার ছিনতাইয়ের ঘটনায় বড়সড় সাফল্য পূর্ব থানার পুলিশের। ছিনতাইয়ে ব্যবহৃত বাইকসহ এক অভিযুক্তকে রাধানগর এলাকা থেকে আটক করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, বনকুমারি এলাকায় এক মহিলার গলার হার ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে অভিযুক্তের সন্ধান পায় পুলিশ।এরপর অভিযান চালিয়ে রাধানগর এলাকার সামনে থেকে ছিনতাইয়ে ব্যবহৃত বাইকসহ একজনকে আটক করা হয়। ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।এ বিষয়ে বিস্তারিত জানান পূর্ব থানার ওসি কৃষ্ণধন সরকার। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে ছিনতাই কাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্য তথ্য জানার চেষ্টা চলছে।