ত্রিপুরা
img

প্রধানমন্ত্রীর জন্মদিনকে সামনে রেখে যুব মোর্চার রক্তদান শিবির

প্রধানমন্ত্রীর জন্মদিনকে সামনে রেখে ভারতীয় জনতা যুব মোর্চা সদর শহর জেলার উদ্যোগে আগরতলায় আয়োজন করা হলো স্বেচ্ছায় রক্তদান শিবির।আগরতলার জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকে আয়োজিত এই রক্তদান কর্মসূচিতে যুব মোর্চার কর্মী-সমর্থকরা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদাতাদের উৎসাহিত করতে শিবিরে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেবরায়, সদর শহর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য, যুব মোর্চার সভাপতি রঘুনাথ লোধ, পাপিয়া দত্ত-সহ অন্যান্য দলীয় নেতৃত্ব।প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মানুষের পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে এই রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানান উদ্যোক্তারা।