ত্রিপুরা
img

দ্রুত মীমাংসায় রাজ্যজুড়ে তৃতীয় জাতীয় লোক আদালত

শনিবার রাজ্যে অনুষ্ঠিত হলো এবছরের তৃতীয় জাতীয় লোক আদালত। ত্রিপুরা হাইকোর্ট ছাড়াও রাজ্যের সব জেলা ও মহকুমা আদালত চত্বরে বসে এই লোক আদালত।এদিন মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ, বৈবাহিক বিরোধ, ব্যাংক ঋণ পরিশোধ, বিএসএনএল বিল, চেক বাউন্স এবং ভোক্তা অধিকার সংক্রান্ত বিভিন্ন মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়।পাশাপাশি আপোশযোগ্য ফৌজদারি বিরোধ, মোটর ভেহিকেল অ্যাক্ট, টেলিগ্রাফ অ্যাক্ট, টিজি অ্যাক্ট, এক্সাইস অ্যাক্ট-সহ বিভিন্ন আইনের আওতায় থাকা মামলাও নিষ্পত্তির জন্য নেওয়া হয়।চাকরি সংক্রান্ত মামলা-সহ একাধিক বিষয়ে দ্রুত ও আপসের মাধ্যমে নিষ্পত্তির সুযোগ পান মামলাকারীরা। জাতীয় লোক আদালতের মাধ্যমে দীর্ঘদিনের বিভিন্ন বিরোধ দ্রুত মীমাংসার উদ্যোগ নেওয়া হয়।