
রেলযাত্রার মাঝেই বিপত্তি। চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের এক যুবক। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে তেলিয়ামুড়ার মেলাপাথর রেল ক্রসিং সংলগ্ন এলাকায়।আহত যুবকের নাম দুলু দাস। জানা গেছে, রেলে যাতায়াতের সময় কোনওভাবে তিনি চলন্ত ট্রেন থেকে পড়ে যান। এরপর ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। তাঁরা আহত যুবককে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
তবে কীভাবে তিনি চলন্ত ট্রেন থেকে পড়ে গেলেন, কোন ট্রেনে যাত্রা করছিলেন এবং কোথায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন—তা এখনও স্পষ্ট নয়। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।