
আগরতলা পুর নিগমের ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সমস্যা সরেজমিনে খতিয়ে দেখতে পরিদর্শনে নামলেন পুর নিগমের প্রতিনিধিরা। শনিবার নির্ধারিত কর্মসূচিতে মেয়র দীপক মজুমদার উপস্থিত থাকতে না পারায় তাঁর পরিবর্তে ওয়ার্ডের কর্পোরেটর জগদীশ দাস, বড়জলা মণ্ডল সভাপতি রাজীব ঘোষ এবং পুর নিগমের ইঞ্জিনিয়াররা এলাকায় যান।পরিদর্শনের সময় এলাকাবাসীর সঙ্গে কথা বলে তাঁদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ শোনেন পুর নিগমের প্রতিনিধিরা। বিশেষ করে স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা মিশন স্কুল সংলগ্ন একটি রাস্তার বেহাল দশা নজরে আসে। দীর্ঘদিন ধরে রাস্তা ভগ্ন অবস্থায় পড়ে থাকায় যানবাহন ও পথচারীদের সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে রাস্তার বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখেন পুর নিগমের ইঞ্জিনিয়াররা। রাস্তা সংস্কারের সম্ভাবনা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি পর্যালোচনা করা হয় বলে জানা গেছে।