ত্রিপুরা
img

বীরচন্দ্র মনুতে তিপ্রা মথার সুবিশাল নির্বাচনী মিছিল

আসন্ন ভিলেজ নির্বাচনকে সামনে রেখে বীরচন্দ্র মনুতে শক্তি প্রদর্শন তিপ্রা মথার। শান্তিরবাজার ডিভিশনাল কমিটির উদ্যোগে ৮ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় আয়োজন করা হয় সুবিশাল নির্বাচনী মিছিল ও বাজার সভা।মিছিলে তিপ্রা মথার নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। কর্মীদের সঙ্গে মিছিলে পা মেলান এমডিসি কেনারাম রিয়াং, দক্ষিণ জোনাল জয়েন্ট চেয়ারম্যান হরেন্দ্র রিয়াং, দলের সিনিয়র নেতা তথা দিল্লি অভিযানের কনভেনার প্রশান্ত রিয়াং, প্রাক্তন সেন্ট্রাল কমিটির সদস্য গৌরব মগ চৌধুরী-সহ অন্যান্য নেতৃত্ব।মিছিল ও বাজার সভায় দলীয় কর্মীদের বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে বীরচন্দ্র মনু বাজার এলাকা। নির্বাচনী প্রচারে নিজেদের শক্তি ও সাংগঠনিক উপস্থিতি তুলে ধরেন তিপ্রা মথার কর্মী-সমর্থকরা।এখন দেখার বিষয়, প্রচারের ময়দানে তিপ্রা মথার এই উচ্ছ্বাস আগামী ভিলেজ নির্বাচনে ভোটবাক্সে কতটা প্রভাব ফেলতে পারে।