ত্রিপুরা
img

ব্রয়লার পালকদের দাবি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক

ব্রয়লার পালকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আগরতলায় অনুষ্ঠিত হলো গুরুত্বপূর্ণ বৈঠক। যক্ষ্মা নিবারণী হলে ব্রয়লার ফার্ম অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজ্যের বিভিন্ন প্রান্তের ব্রয়লার পালকদের নিয়ে এই বৈঠকের আয়োজন করা হয়।আগামী ডিসেম্বর মাসে নতুন কমিটি গঠন নিয়ে প্রস্তুতি বৈঠকে ব্রয়লার পালকদের বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।অ্যাসোসিয়েশনের কনভেনার বিজয় কৃষ্ণ অধিকারী জানান, নতুন কমিটি গঠনের পর ব্রয়লার ফার্মের বিদ্যুৎ বিল ৫০ শতাংশ কমানোর দাবিতে বিদ্যুৎমন্ত্রীর কাছে ডেপুটেশন দেওয়া হবে।পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে বর্তমানে ব্যবসায়িক পরিস্থিতি কঠিন হয়ে পড়েছে বলেও জানান তিনি। এই সমস্যার বিষয়টিও সরকারের কাছে তুলে ধরে প্রয়োজনীয় সহযোগিতার দাবি জানাবেন ব্রয়লার পালকরা।