ত্রিপুরা
img

খোয়াইয়ে CNG স্টেশনে দীর্ঘ লাইন, দুর্ভোগে শত শত চালক

খোয়াইয়ের একমাত্র CNG স্টেশন। আর এই স্টেশনের উপরই নির্ভরশীল শহর ও আশপাশের এলাকার কয়েকশো অটোচালক। কিন্তু শনিবার সকাল থেকেই CNG নিতে গিয়ে চরম দুর্ভোগে পড়লেন অটোচালকরা।ভোর প্রায় ৪টা থেকেই গ্যাস নেওয়ার জন্য লাইনে দাঁড়াতে শুরু করেন অটোচালকরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই লাইন দীর্ঘ হয়ে পৌঁছে যায় প্রায় ছয় শতাধিক অটোতে। অটোচালকদের অভিযোগ, CNG স্টেশনের জেনারেটর মেশিন বিকল হয়ে যাওয়ায় দুপুর ২টা পর্যন্ত কোনও গাড়িতেই গ্যাস দেওয়া সম্ভব হয়নি। ফলে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় অপেক্ষা করতে হয় চালকদের।অটোচালকদের বক্তব্য, তাঁদের দৈনিক আয়ের উপরই পরিবারের সংসার নির্ভরশীল। দীর্ঘ সময় গ্যাসের লাইনে দাঁড়িয়ে থাকায় দিনের আয়েও বড়সড় প্রভাব পড়ছে।চালকদের আরও অভিযোগ, আজকের সমস্যা নতুন নয়। গত চার-পাঁচ মাস ধরে বিভিন্ন সময়ে CNG পরিষেবা নিয়ে একই ধরনের সমস্যার মুখে পড়তে হচ্ছে তাঁদের। বারবার কর্তৃপক্ষকে জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ।এখন অটোচালকদের প্রশ্ন, দীর্ঘদিনের এই সমস্যা কবে মিটবে? দ্রুত CNG পরিষেবা স্বাভাবিক করার পাশাপাশি স্থায়ী সমাধানের দাবিও জানিয়েছেন তাঁরা।