
উন্নয়ন সংঘের ৭৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উত্তর বাধারঘাটে আয়োজন করা হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। পাশাপাশি সমাজের গুরুত্বপূর্ণ কাজে যুক্ত আশা কর্মী ও সাফাই কর্মীদের দেওয়া হয় সংবর্ধনা।রবিবার উত্তর বাধারঘাট উন্নয়ন সংঘের উদ্যোগে আয়োজিত এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিশিষ্ট সমাজসেবী শ্যামল দে-সহ অন্যান্যরা।প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিতে স্বেচ্ছায় রক্তদান করার পাশাপাশি আশা কর্মী ও আগরতলা পুর নিগমের সাফাই কর্মীদের সংবর্ধনা জানান মুখ্যমন্ত্রী। মানবসেবা ও সমাজের প্রতি দায়বদ্ধতার বার্তা দিয়েই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানান উদ্যোক্তারা।