

Sep 14, 2026
আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ড অফিস নির্মাণে সোমবার ভূমিপূজা হয়। বটতলা মহাশ্মশানের বিপরীতে পুর নিগমের নিজস্ব জায়গায় আধুনিক পরিকাঠামোয় তৈরি হবে অফিসটি। উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী, নিতু গুহ দে-সহ অন্যান্যরা। মেয়র জানান, পুরনো ও জরাজীর্ণ ওয়ার্ড অফিসগুলিকে নতুন করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে ১৫টি ওয়ার্ড অফিস নির্মাণ করা হয়েছে। নতুন অফিসে নাগরিক পরিষেবা আরও সহজে দেওয়ার ব্যবস্থা থাকবে।