

Sep 14, 2026
তেলিয়ামুড়ায় প্রথমবার শুরু হলো জাঁকজমকপূর্ণ গণপতি উৎসব ও মেলা। তেলিয়ামুড়া ইউথ অ্যাসোসিয়েশনের উদ্যোগে টাউন হল মাঠে গণেশ চতুর্থীর পূর্ণ লগ্নে উৎসবের উদ্বোধন হয়। ফিতা কেটে উদ্বোধন করেন বিধায়িকা তথা মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। উপস্থিত ছিলেন পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়, ইউথ অ্যাসোসিয়েশনের সভাপতি অনির্বাণ সরকার-সহ অন্যান্যরা। গণেশ পূজার পাশাপাশি মেলায় থাকছে নানা আকর্ষণ। আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই আয়োজন।