ত্রিপুরা
img

দুর্গাপুজোর আগে আগরতলায় পুর নিগমের প্রস্তুতি বৈঠক

সামনেই দুর্গাপুজো। পুজোর আগে আগরতলা শহরের নাগরিক পরিষেবা ও যানজট নিয়ন্ত্রণে পুর নিগমের প্রস্তুতি শুরু। বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন মেয়র দীপক মজুমদার। বৈঠকে রাস্তাঘাট মেরামত, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা এবং যানজট নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা হয়। প্রয়োজনে ট্রাফিক দপ্তরকে পুর নিগমের কর্মী দিয়ে সহযোগিতার কথাও জানান মেয়র। পুজোর দিনগুলিতে সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখাই এখন পুর নিগমের মূল লক্ষ্য।