
ভারতরত্ন স্যার মোক্ষগুন্ডম বিশ্বেশ্বরাইয়ার জন্মজয়ন্তী উপলক্ষে মঙ্গলবার সারা দেশের সঙ্গে ত্রিপুরাতেও পালিত হচ্ছে ৫৯তম ইঞ্জিনিয়ার্স ডে। এই উপলক্ষে আগরতলায় আয়োজন করা হয় বর্ণাঢ্য প্রভাত ফেরির।রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে শুরু হয় এই প্রভাত ফেরি। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন।প্রভাত ফেরিতে উপস্থিত ছিলেন দ্য ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স (ইন্ডিয়া), ত্রিপুরা স্টেট সেন্টারের চেয়ারম্যান পরমানন্দ সরকার ব্যানার্জি, PWD-র চিফ ইঞ্জিনিয়ার অনুপ কুমার দাস-সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক, প্রকৌশলী এবং সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরা।ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে আয়োজিত এই প্রভাত ফেরিতে প্রকৌশলীদের পাশাপাশি সংশ্লিষ্টদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় আগরতলা শহরে।