ত্রিপুরা
img

উদয়পুরে স্যাটেলাইট টাউন প্রকল্পে নতুন গতি

উদয়পুরকে আধুনিক ও পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাজ্য সরকারের প্রস্তাবিত স্যাটেলাইট টাউন প্রকল্পে এবার আরও গতি। ত্রিপুরার প্রথম ভূমি একত্রিকরণ পরিকল্পনার আওতায় প্রস্তাবিত এই প্রকল্প নিয়ে জমির মালিকদের সঙ্গে দ্বিতীয় পর্যায়ের নাগরিক সভা অনুষ্ঠিত হলো উদয়পুর রাজর্ষি কলাক্ষেত্রে।সভায় জমির মালিকদের সঙ্গে প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি জানান, উদয়পুরের স্যাটেলাইট টাউন নির্মাণের প্রশাসনিক প্রক্রিয়া অনেকটাই এগিয়ে গেছে। প্রকল্প বাস্তবায়নে জমির মালিকদের মতামত ও সহযোগিতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।অর্থমন্ত্রী জানান, রাজ্যের তিনটি জেলায় অত্যাধুনিক স্যাটেলাইট টাউন গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। এর জন্য প্রায় ১,৫০০ কোটি টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। এর মধ্যে উদয়পুর প্রকল্পের জন্য প্রায় ৫০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে।