
ইন্ডিয়া স্কিলস কম্পিটিশনকে সামনে রেখে ত্রিপুরায় স্টেট ফ্রেমওয়ার্ক নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শমূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আগরতলার স্টেট গেস্ট হাউসের কনফারেন্স হলে স্কিল ডেভেলপমেন্ট দপ্তরের উদ্যোগে এই স্টেকহোল্ডার কনসালটেটিভ মিটিং অনুষ্ঠিত হয়।বৈঠকে রাজ্যের বিভিন্ন সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে ইন্ডিয়া স্কিলস কম্পিটিশন নিয়ে বিস্তারিত আলোচনা এবং মতামত গ্রহণ করা হয়। দক্ষতা উন্নয়ন, প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং রাজ্যের তরুণদের দক্ষতা বিকাশের বিভিন্ন বিষয় বৈঠকে গুরুত্ব পায়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের স্কিল ডেভেলপমেন্ট দপ্তরের অধিকর্তা প্রদীপ কে., উপ-অধিকর্তা মুনমুন দেববর্মা-সহ দপ্তরের অন্যান্য আধিকারিক ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা।ইন্ডিয়া স্কিলস কম্পিটিশনের মাধ্যমে রাজ্যের দক্ষ যুবক-যুবতীদের জাতীয় স্তরে তুলে ধরার পাশাপাশি তাঁদের দক্ষতা আরও উন্নত করার বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।