
ত্রিপুরা প্রদেশ বিজেপি মহিলা মোর্চার নবনিযুক্ত পদাধিকারীদের নিয়ে অনুষ্ঠিত হলো সাংগঠনিক পরিচয় পর্ব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির রাজ্য সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়।উপস্থিত ছিলেন মহিলা মোর্চার নবনিযুক্ত সভাপতি মৌসুমী দাস, ভাইস প্রেসিডেন্টসহ অন্যান্য পদাধিকারীরা। এদিন নবনিযুক্ত নেতৃত্বের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী করার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন অভিষেক দেবরায়।তৃণমূল স্তরে মহিলা মোর্চার সাংগঠনিক কার্যক্রম আরও সক্রিয় করা এবং আগামী দিনের কর্মসূচিকে গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়। নবনিযুক্ত পদাধিকারীদের দায়িত্ব ও ভূমিকার মধ্য দিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তাই উঠে আসে এদিনের অনুষ্ঠানে।অনুষ্ঠানকে ঘিরে নবনিযুক্ত নেতৃত্ব ও কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।