
সিধাই থানার নোয়াগাঁ ও উড়াবাড়ি এলাকায় বেআইনি গাঁজা চাষের বিরুদ্ধে বড়সড় অভিযান চালাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ১৫ সেপ্টেম্বর ভোররাত সাড়ে ৩টা থেকে সকাল ৭টা পর্যন্ত চলে এই অভিযান। মোহনপুরের পুলিশ আধিকারিক আশীষ দাশ গুপ্তের নেতৃত্বে সিধাই থানার পুলিশকর্মীদের সঙ্গে বিএসএফ, সিআরপিএফ ও টিএসআর জওয়ানরা অভিযানে অংশ নেন।অভিযানে দুটি প্লটে থাকা প্রায় ৫০ হাজার গাঁজা গাছ এবং প্রায় ৩০ হাজার গাঁজা চারা ধ্বংস করা হয়। সব মিলিয়ে প্রায় ৮০ হাজার গাঁজা গাছ ও চারা নষ্ট করা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি প্রায় ৪ একর জমিতে থাকা একাধিক অবৈধ গাঁজা চাষের প্লটও ধ্বংস করা হয়।বড় পরিমাণ নেশাদ্রব্য বাজারে পৌঁছানোর আগেই তা নিষ্ক্রিয় করতে এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে আগামী দিনেও অভিযান অব্যাহত থাকবে বলে জানান মোহনপুরের পুলিশ আধিকারিক আশীষ দাশ গুপ্ত।