
ঐতিহ্য ও ধর্মীয় আবহে শান্তিরবাজারের মনু দলশিং পাড়ায় অনুষ্ঠিত হলো ব্রু রিয়াং জনজাতির কুলদেবী পূজা এবং ২৫তম রাজ্যভিত্তিক সংগ্রংমা পূজা ২০২৬।প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। পরে তিনি বিভিন্ন সরকারি দপ্তরের প্রদর্শনী পরিদর্শন করে কলদেবী সংগ্রংমা মন্দিরে গিয়ে আশীর্বাদ গ্রহণ করেন।অনুষ্ঠানে ব্রু সংগ্রংমা সংগঠন ও পূজা কমিটির বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তব্যে রাজ্যপাল সংগঠনের জন্য নিজের তহবিল থেকে ২ লক্ষ টাকা আর্থিক সহায়তার কথা জানান।পাশাপাশি শিক্ষা, যুবসমাজ এবং মাদকমুক্ত সমাজ গঠনের ওপর বিশেষ গুরুত্ব দেন রাজ্যপাল। শিক্ষার্থীদের ব্যর্থতাকে ভয় না পেয়ে তা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।দেশের ভবিষ্যৎ গড়তে যুবসমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়ে ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত গঠনের লক্ষ্যের কথাও তুলে ধরেন রাজ্যপাল। একইসঙ্গে বন্ধু ও সহপাঠীদেরও মাদক থেকে দূরে রাখার জন্য যুবসমাজের প্রতি আহ্বান জানান তিনি।ঐতিহ্যবাহী কলদেবী ও সংগ্রংমা পূজাকে ঘিরে মনু দলশিং পাড়ায় তৈরি হয় উৎসবের আবহ। ব্রু রিয়াং জনজাতির সংস্কৃতি, ঐতিহ্য ও ধর্মীয় রীতিনীতির এই আয়োজনে স্থানীয়দের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।