ত্রিপুরা
img

পার্কিং অভিযানে চুরি যাওয়া বাইক-স্কুটি উদ্ধার

চুরি যাওয়া পালসার বাইক ও স্কুটি উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল আগরতলা ট্রাফিক পুলিশ। গত বছর করবুকের বিজয়রাম রিয়াং এবং আগরতলার নারায়ণ আচার্য তাঁদের যানবাহন চুরির অভিযোগ থানায় করেছিলেন। পরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে অভিযানে এই দুটি যান বাজেয়াপ্ত করে ট্রাফিক পুলিশ। মালিকদের সঙ্গে যোগাযোগের পর চুরির বিষয়টি সামনে আসে। বৃহস্পতিবার ট্রাফিক ভবনে ডিএসপি বিজয় দাস বাইক ও স্কুটিটি মালিকদের হাতে তুলে দেন।