
ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের ডাকে শুক্রবার সারা দেশে ব্যাংক ধর্মঘট পালন করা হয়। রাজ্যের বিভিন্ন ব্যাংকের সামনেও কর্মীরা বিক্ষোভে সামিল হন। তাঁদের প্রধান দাবি, শনিবার ও রবিবার ছুটি রেখে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু করা।ইউনিয়নগুলির দাবি, ২০২৪ সালের চুক্তিতে পাঁচ দিনের ব্যাংকিং ব্যবস্থার বিষয়টি থাকলেও এখনও তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। পাশাপাশি পিএলআই-এর নতুন ব্যবস্থা নিয়েও আপত্তি জানিয়েছে কর্মী সংগঠনগুলি। তাঁদের অভিযোগ, নতুন ব্যবস্থায় বৈষম্য ও অস্পষ্টতা রয়েছে। তাই পিএলআই ব্যবস্থা পুনর্বিবেচনা ও পরিবর্তনের দাবি জানানো হয়েছে।ব্যাংক কর্মী সংগঠনগুলির হুঁশিয়ারি, তাঁদের দাবিগুলি দ্রুত মেনে নেওয়া না হলে আগামী ২৮, ২৯ ও ৩০ তারিখ তিন দিনের ধর্মঘট পালন করা হবে। এরপরও দাবি পূরণ না হলে ২৬ অক্টোবর থেকে লাগাতার ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছে সংগঠনগুলি।