ত্রিপুরা
img

চুরিতে বাধা দেওয়ায় গৃহস্বামী আক্রান্ত, অভিযুক্ত আটক

আমতলীর আদর্শ পাড়ায় চুরি করতে গিয়ে গৃহস্বামীর উপর হামলার অভিযোগ। ঘটনায় আক্রান্ত হয়েছেন প্রাক্তন পুলিশকর্মী পরিমল দত্ত। অভিযোগ, বাড়িতে চুরির উদ্দেশ্যে ঢোকার সময় তাঁকে হামলা করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত সাগর দেবনাথকে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের বিরুদ্ধে একাধিক চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে আমতলী থানার পুলিশ।