ত্রিপুরা
img

ভিলেজ ভোটের আগে ফের বৈঠকে বিজেপি-তিপ্রা মথা

আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ফের গুরুত্বপূর্ণ বৈঠকে বিজেপি ও তিপ্রা মথা নেতৃত্ব। নির্বাচনের প্রাক মুহূর্তে দ্বিতীয়বারের মতো এই বৈঠক ঘিরে জোরালো হয়েছে আসন সমঝোতার জল্পনা। সূত্রের খবর, নিজেদের মধ্যে আসন ভাগাভাগি নিয়েই চলছে গুরুত্বপূর্ণ আলোচনা। বৈঠকে উপস্থিত রয়েছেন মন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা এবং বিধায়ক প্রমোদ রিয়াং। তিপ্রা মথার তরফে রয়েছেন মন্ত্রী বিশ্বকেতু দেববর্মা, এডিসির চিফ এক্সিকিউটিভ মেম্বার অনিমেষ দেববর্মা, বিধায়ক বিশ্বজিৎ কলই-সহ একাধিক ইএম ও শীর্ষ নেতৃত্ব। ভিলেজ কমিটি নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে কি এবার চূড়ান্ত সমঝোতার পথে দুই দল? নজর এখন বৈঠকের সিদ্ধান্তের দিকে।