

Sep 10, 2026
দীর্ঘ তিন মাস ধরে পানীয় জলের সংকটে রাজনগর গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। জল জীবন মিশনের পাম্প থেকে সরবরাহ বন্ধ থাকায় বৃহস্পতিবার পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদ করেন এলাকার মহিলারা। তাঁদের অভিযোগ, পাইপলাইনের সমস্যার কথা বারবার জানিয়েও সমাধান হয়নি। পরে পাম্প অপারেটর দেবাশীষ দেবনাথ দ্রুত মেরামতের আশ্বাস দেন। তবে স্থায়ী সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।